শিলিগুড়িতে প্রায় শেষ সময় কমলালেবুর বাজারের , বিক্রি ভালই হয়েছে জানালেন বিক্রেতারা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে প্রায় শেষ সময় বলাই যায় কমলালেবুর বাজারের, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, মার্চ মাসের শুরু আর বেশিদিন নেই, এদিকে কমলালেবু বিক্রেতারাও জানিয়েছেন তারা খুশি আপাতত। বিক্রি ভালই হয়েছে আমাদের, আমরা যে আশঙ্কা করেছিলাম সেটা সত্যিই দেখা দেয়নি। এমনটাই জানিয়েছেন তারা। দার্জিলিং এর কমলালেবু যে এখনো জনপ্রিয়তায় সকলের উপরে, এই বছর আবার তা প্রমাণিত হল । কমলালেবু বিক্রেতারা আরোও জানিয়েছেন প্রথম প্রথম ভালো ছিল না বিক্রির বাজার, পরে ভালো হয়ে যায়। যেটা আমাদের আগামী বছর কমলালেবু ব্যবসা করতে আরো উৎসাহিত করবে বলেও মনে করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *