শিলিগুড়িতে রেশন দোকানে লম্বা লাইন, উপভোক্তাদের অভিযোগ ঠিকমতো রেশন না পেয়ে সমস্যায় পড়ছেন তারা
শিলিগুড়ি : শিলিগুড়িতে রেশন দোকানে লম্বা লাইন। বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে রেশন সামগ্রী। যদিও উপভোক্তাদের অভিযোগ ঠিকমতো রেশন না পেয়ে সমস্যায় পড়ে যাচ্ছেন তারা। এদিকে যারা রেশন দিচ্ছেন তারা এই যুক্তি মানতে নারাজ। তারা জানিয়েছেন রাজ্য সরকারের নির্দেশমতো যে যে জায়গায় রেশন দিতে বলা হয়েছে সেই সেই জায়গায় রেশন দেওয়া হচ্ছে। এর কোন অন্যথা হয় না। আবার এদিকে শিলিগুড়ি বিভিন্ন পাড়ায় এদিন সকাল থেকেই দেখা গেল রেশন নেওয়ার জন্য লম্বা লাইন। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষদেরই বেশি ভিড় দেখা যায় রেশন দোকানে, তাদের অনেকেই জানান আগের নিয়মের রেশন পেলেই ভালো হতো। এদিকে গ্রাহকরা জানান অনেক সময় আঙ্গুলের ছাপ না মেলায় রেশন পেতে সমস্যা হচ্ছে আমাদের । গ্রাহকদের অনেকে এও বলেন প্রতিমাসে রেশন তুলতে গিয়ে একই সমস্যায় পড়তে তাদের।


