শিলিগুড়ির বিধান মার্কেটে ক্রমশ বেড়ে চলছে খাবারের দোকানের জনপ্রিয়তা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির বিধান মার্কেটে খাবারের দোকান বিশেষ করে মূলত রাস্তার ধারে খাবারের দোকানের জনপ্রিয়তা ক্রমশ দিনের পর দিন বেড়ে চলেছে। গোটা শিলিগুড়ি শহরে সবচেয়ে বিখ্যাত জায়গা হল এই বিধান মার্কেট, এমনটাই জানালেন শিলিগুড়ির বিধান মার্কেটের এক ব্যবসায়ী। তিনি আরোও জানান যদিও বাইরে খাবার খাওয়াটা অনুচিত, তবুও বিধান মার্কেটের এই খাবারে দোকানগুলি যেন জনপ্রিয়তার দিক থেকে শীর্ষ স্থানে চলে গেছে। কত ধরনের লোক সন্ধ্যা বেলা আসেন, কত ধরনের মানুষ সন্ধ্যা বেলায় আসেন বোঝা যায়। সব ধরনের খাবার এখানে আপনি পাবেন সন্ধ্যাবেলার দিকে। বিধান মার্কেটের এই জায়গা থেকে সব ধরনের খাবার সারা শিলিগুড়িতে যায়। এই জায়গাটিকে সাধারণত ফুড জোন বলা হয়। মানুষের পছন্দ মত খাবার তৈরি হয় এখানে। শিলিগুড়ির বিধান মার্কেটের একেবারে মূল এলাকায় অবস্থিত এই খাবারের দোকানগুলি। আপনার পছন্দমত খাবার আপনি অর্ডার করলেই পেয়ে যাবেন। শীতকালে যেন আরো বেড়ে যায় এই খাবারের দোকানের খাবার বিক্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *