শিলিগুড়ির ৩৩ নং ওয়ার্ড এ ভাঙচুর করা হল তৃণমূল কংগ্রেস এর পার্টি অফিস, এমনকি ভেঙে ফেলা হল টিভি এবং চেয়ার টেবিল
শিলিগুড়ি : শিলিগুড়ি শহরের ৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস-এর দলীয় কার্যালয়, যেখানে মূলত মেয়র বসতেন , আর সেখানেই পরিকল্পিতভাবে বিজেপির সমর্থকদের একটি দল পতাকা নিয়ে হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে বলেই জানা গেছে । এছাড়াও এদিন টিভি, চেয়ার-টেবিল নষ্ট করা হয় , এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়-এর ছবিও এদিন অসম্মানজনকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। এদিকে ইস্টার্ন বাইপাসে তৃণমূলের মূল কার্যালয়েও সামনে হামলা চালিয়েও আগুন লাগানো হয়। এমনকি ৪২ নম্বর ওয়ার্ডের চেক পোস্ট এলাকা, ৩১ ও ৩৪ নম্বর ওয়ার্ডএকাধিক জায়গায় ধারাবাহিকভাবে দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। এনজেপি এলাকায় INTTUC-এর একের পর এক কার্যালয়েও এদিন আক্রমণ চালানো হয়। এদিকে মেয়র এদিন জানান এই ধরনের হিংসা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।


