অবৈধভাবে মাটি তুলছে মাটি মাফিয়ারা, মালদার গাজোলে চরম নাজেহাল সাধারণ মানুষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

মালদা : মালদা জেলার গাজোল থানার আলাল অঞ্চলের মুড়িয়া কুন্ডু এলাকায় অবৈধভাবে মাটি তোলার জেরে চরম নাজেহাল সাধারণ মানুষ। তাদের আরো অভিযোগ, শ্রীমতি খাড়ি থেকে দেদার মাটি তুলে বিক্রি করছে মাটি মাফিয়ারা। সেই মাটি বোঝাই গাড়ির যাতায়াতের কারণে ৩১ নম্বর জাতীয় সড়কের একাংশ কাদায় পরিণত হয়েছে।বৃষ্টির পর রাস্তা এতটাই পিচ্ছিল হয়ে পড়ে যে প্রায় ৬–৭ জন মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হন বলেও দাবি স্থানীয়দের। এমনকি এতে কয়েকজন আহতও হন।ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।স্থানীয়দের কটাক্ষ, জাতীয় সড়ক এখন যেন মাটি মাফিয়াদের দৌলতে কাদার মাঠে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *