বানচাল হল পাচারের ছক, বর্ধমান স্টেশনে নগদ ৪০ লক্ষ-সহ গ্রেপ্তার হল বিহারের ২ বাসিন্দা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিপুল পরিমাণ নগদ অর্থ সহ বিহারের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করল বর্ধমান জিআরপি। ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশন চত্বরে। ভোটের মুখে টাকা উদ্ধারের এই ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । ধৃতদের কাছ থেকে নগদ ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করার পাশাপাশি দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, তাঁরা বিহার থেকে এই টাকা নিয়ে বর্ধমানে এসেছিলেন অভিযুক্ত। অন্য কোনও ব্যক্তিকে এই টাকা হস্তান্তরের কথা ছিল তাঁদের।

ধৃতদের নাম অয়াধেশ কুমার ও সুনীল কুমার। তাঁরা বিহারের সমস্তিপুরের বাসিন্দা। তাঁদের বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। জানা গিয়েছে, জিআরপি বর্ধমান থানার ওসি সুজন ঘোষের নেতৃত্বে বর্ধমান স্টেশনে রুটিন তল্লাশি চলছিল। সেই সময় ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভারব্রিজে অয়াধেশ ও সুনীলের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাঁদের লাগেজ ব্যাগে তল্লাশি চালাতেই ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা। এদিকে এই বিপুল পরিমাণ অর্থের কোনও বৈধ নথি দেখাতে পারেননি সন্দেহভাজনরা। এরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ওই বিপুল টাকা ও দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *