ধানবাদে কাদা চাপা পড়ে চরম মর্মান্তিক মৃত্যু হল চার শ্রমিকের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কয়লার কাদায় চাপা পড়ে মৃত্যু হল চার শ্রমিকের। চরম মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে। জানা গেছে ওই চার শ্রমিক ভারত কোকিং কোল লিমিটেডের মুনিডি কোল ওয়াশারিতে কাজ করতেন। সেখানে মূলত কয়লার সঙ্গে মিশে থাকা অশুদ্ধি পরিষ্কার করার কাজ হয়। এদিকে স্থানীয় থানার ওসি ওয়াকার হুসেন জানিয়েছেন, কয়লা পরিষ্কারের পর যে কাদা পড়ে থাকে, তা লরিতে তোলার কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় ওই কাদার একাংশ তাঁদের উপর পড়ে। তাতেই চাপা পড়ে যান চারজন। মৃতদের নাম মানিক বাউরি, দীনেশ বাউরি, দীপক বাউরি ও হেমলাল গোপ। এমনকি এই ঘটনার পরই ওই ওয়াশারিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। মৃতদের পরিবারের সদস্য ও গ্রামের বাসিন্দারা দাবি জানান, ওই সংস্থাকে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া মৃতের পরিজনকে চাকরি এবং ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা। গত বছরেও ঝাড়খণ্ডের রামগড়ে পরিত্যক্ত কয়লা খনি ধসে গিয়েও প্রাণ গিয়েছিল চারজনের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *