সন্ধ্যার পরে জ্বলে না রাস্তার কোনো আলো, চরম সমস্যা শিলিগুড়ি শহর জুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : গোটা শিলিগুড়ি শহর জুড়ে একই সমস্যা। সন্ধ্যার পরে একেবারেই জ্বলে না আলো। কেন এই অবস্থা? কি কারন জানেন না কেউ। তবে শিলিগুড়িতে এই সমস্যা আজকে থেকে নয়। দশ থেকে কুড়ি বছর ধরে চলছে এই অবস্থা। মানুষজন জানাচ্ছেন, বার বার বলা হলেও কমেনি আলোর সমস্যা। সন্ধ্যার পরে পথবাতি জ্বলে না, সবচাইতে খারাপ অবস্থা হয় যারা বয়স্ক এবং যারা কম বয়সী। তাদের অভিযোগ সবচাইতে বেশী। কেন? কারন সন্ধ্যা হলেই পড়তে যান অনেকে, সেখানে লাইট জ্বলে না, সব চাইতে বেশী সমস্যা পাড়ার মধ্যে। সেখানেও এই এক অবস্থা। অনেকে এও জানান বার বার বলা হলেও কিছুই হয় নি। উল্টে সমস্যা আরোও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *