অদম্য স্বপ্ন দেখছে সাথী—পশ্চিম মেদিনীপুর থেকে অভিনয় উড়ান, স্বপ্নের পথে সাথীর এই যাত্রা এখনই অনুপ্রেরণা হয়ে উঠছে অনেকের কাছে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শৌভিক ব্যানার্জি, কলকাতা: পশ্চিম মেদিনীপুর থেকে উঠে আসা সাথী এখন ধীরে ধীরে নিজের অভিনয় স্বপ্নকে বাস্তবের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সপ্তাহে একদিন নিয়ম করে শহরে এসে দীর্ঘ তিন মাস ধরে চলছে গ্রুমিং ও প্রস্তুতি। অভিনয়কে শুধুমাত্র শখ হিসেবে নয়, পেশা হিসেবে গ্রহণ করার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তিনি।নিজেকে আরও দক্ষ করে তুলতে সাথী সেলুনে নিয়মিত গ্রুমিং করাচ্ছেন, পাশাপাশি জিমের জন্য প্রয়োজনীয় পোশাক বেছে নিচ্ছেন। কারণ, তার বিশ্বাস—একজন অভিনেত্রী হতে গেলে শুধুমাত্র অভিনয় দক্ষতা নয়, ব্যক্তিত্ব ও উপস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ।

সাথী বলেন, “অভিনয় করতে গেলে নিজেকে সবদিক থেকে তৈরি করতে হয়। চটকদারি বা স্ক্রিন প্রেজেন্স একদিনে আসে না, এর জন্য সময় ও ধৈর্য দুটোই দরকার।”বর্তমানে স্কুল ও কোচিং সামলানোর পাশাপাশি নিজের স্বপ্নপূরণের জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন তিনি। পড়াশোনার চাপ থাকলেও তার লক্ষ্য স্থির—আগামী শুটিংয়ের সময় যাতে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত রাখতে পারেন।অভিনয়ের জগতে রাতারাতি সাফল্য পাওয়া যায় না, সেটাও ভালো করেই জানেন তিনি। তাই ধাপে ধাপে নিজেকে তৈরি করছেন তিনি। তার এই প্রচেষ্টা ও আত্মবিশ্বাসই ভবিষ্যতে তাকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করবে বলে মনে করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *