শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে পালিত হল বাংলা সাহিত্যে ও কাব্যগীতির স্রষ্টা,বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ২৫শে বৈশাখ। এদিনটিকে স্বরণে রেখে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে পালিত হল বাংলা সাহিত্যে ও কাব্যগীতির স্রষ্টা,বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে এদিন বাঘাযতীন পার্ক স্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মেয়র গৌতম দেব। এদিন বিশ্বকবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি এক সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয় পুরনিগমের পক্ষ থেকে। এদিন উপস্থিত শিল্পীবৃন্দের সাথে সঙ্গীত পরিবেশন করেন মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *