আরামবাগের ডিহি বাগনানে নির্বাচনী প্রচার সারলেন আরামবাগ বিধানসভার সিপিআইএম প্রার্থী বীথিকা পন্ডিত
নিজস্ব সংবাদ দাতা : আরামবাগের ডিহি বাগনানে প্রচার বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার সারলেন আরামবাগ বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড বীথিকা পন্ডিত। মূলত এদিন তিনি বাড়ি বাড়ি পৌঁছে মানুষজনকে তাদের সুবিধা ও অসুবিধার কথা জিজ্ঞাসা করে তাদের সমস্যা জানার চেষ্টা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।


