মেদিনীপুর শহরে পথ দুর্ঘটনা, বাসের চাকার তলায় চাপা পড়লো এক সাইকেল আরোহী
মেদিনীপুর: মেদিনীপুর শহরে ফের ভয়াবহপথ দুর্ঘটনা। বাসের চাকার তলায় চাপা পড়লো এক সাইকেল আরোহী।জানা গেছে এদিন মেদিনীপুর শহরের এলআইসিতে দ্রুত গতিতে আসা একটি বাস সজোরে ধাক্কা মারে এক সাইকেল আরোহী কে , বাসের চাকার তলায় চাপা পড়ে যায় সেই সাইকেল আরোহী। স্থানীয় মানুষজন এদিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রতিনিয়ত শহরে ঘটছে দুর্ঘটনা । প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন?


