ইন্টারস্টেট জুনিয়র এন্ড ইউথ ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান দখল , কৃতিকে অভিনন্দন জানালেন মেয়র গৌতম দেব
নিজস্ব সংবাদদাতা : দেরাদুনে আয়োজিত ৮৭তম ইন্টার স্টেট জুনিয়র এন্ড ইউথ ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর বিভিন্ন বিভাগে তৃতীয় স্থান অধিকার করে শিলিগুড়ির নাম উজ্জ্বল করলো শিলিগুড়ি পুরনিগমের ৩৪নং ওয়ার্ডের বাসিন্দা পুনিত বিশ্বাস। বিশেষ এই কৃতিকে শুভেচ্ছা জানালেন মেয়র গৌতম দেব ।শুভেচ্ছা জানিয়ে তিনি এদিন জানান এই অসাধারণ সাফল্যের জন্য আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাঁর আগামী দিনে ওর আরও বড় সাফল্য কামনা করি, ঠিক এইভাবে । এদিন মেয়র গৌতম দেব আরো জানান আমরা সব সময় ওর পাশে আছি। ওর পরিবারের পাশে আছি। যা যা দরকার আমরা দেবো ।


