উন্নয়নের সংলাপ কর্মসূচি নিয়ে শিলিগুড়িতে উপস্থিত হলেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন , এই আবহে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ির বিভিন্ন ব্লকে এবং ওয়ার্ডে ওয়ার্ডে চলছে উন্নয়নের সংলাপ কর্মসূচি । তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলা যায় মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নির্দেশ দেওয়া আছে উন্নয়নের সংলাপকে সাধারণ মানুষের মধ্যে বুঝিয়ে দিতে। এদিন শিলিগুড়ি ১৬ নম্বর ওয়ার্ডেও অনুষ্ঠিত হলো উন্নয়নের সংলাপ কর্মসূচি । মূলত মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নিয়ে এই উন্নয়নের সংলাপ তৈরি হয় এদিন এই কর্মসূচিতে নেতৃত্ব দিলেন পাপিয়া ঘোষ। তিনি জানান আমাদের কাছে নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রীর উন্নয়নের সংলাপকে মানুষের কাছে পৌঁছে দিতে। মুখ্যমন্ত্রীর উন্নয়ন কতখানি, কত জায়গায় তা পৌঁছেছে, কোন কোন জায়গায় তৈরি হয়েছে সেটা বুঝাতেই আমরা প্রতিটি ওয়ার্ডে গিয়ে উন্নয়নের সংলাপ তৈরি করছি। মানুষ যাতে বুঝতে এবং মানুষের মধ্যে যাতে কিছু করতে পারার প্রবণতা তৈরি হয় তার জন্য এই উন্নয়নের সংলাপ। আরো মানুষের কাছে যদি আমরা সবাই পৌঁছে যেতে পারি তবে মনে হবে আমরা সফল। এদিন পাপিয়া ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেস তৃণমূল সভানেত্রী সুস্মিতা সেনগুপ্ত সহ অন্যান্য তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *