ভোট দিতে পারবেন নন্দলাল বসুর নাতি, জট কাটল নির্বাচন কমিশনের হস্তক্ষেপে
বেস্ট কলকাতা নিউজ : বুথে গিয়ে ভোট দিতে না পেরে ফিরে গিয়েছিলেন চিত্রকর নন্দলাল বসুর নাতি এবং তাঁর স্ত্রীর। পরে প্রশাসনিক হস্তক্ষেপের জেরে ভোট দিতে পারবেন তাঁরা। আজ, বিকেল পাঁচটায় তাঁরা ভোট দেবেন বলে খবর। এদিন বেলায় বোলপুরের একটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। কিন্তু সেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তাঁরা। নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা বসু ভোট না দিয়েই বাড়ি ফিরে গিয়েছিলেন। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ট্রাইবুনালের রায়ের পরে তাঁদের নাম উঠলেও কেন ভোট দিতে পারলেন না? সেই প্রশ্ন উঠেছিল। প্রশাসন ও কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। চর্চা শুরু হয়েছিল এই বিষয়ে। শেষপর্যন্ত তাঁরা ভোট দিতে পারবেন বলে জানা গিয়েছে।


