রামসেতু ‘জাতীয় হেরিটেজ’ মর্যাদা পায়নি, আরটিআই আবেদনে সাফ জানাল এএসআই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হেরিটেজ’ বা ‘ঐতিহ্য’। বিজেপি তাদের রাজনৈতিক ইস্তাহারে রামসেতুকে এমনই তকমা দেয়। কিন্তু কোনও সরকারি নথিপত্রে রামায়ণের প্রসঙ্গ জড়িত এই সেতু এমন মর্যাদা পায়নি। আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)-র আওতায় রামসেতু সংরক্ষিত নয়, এমনকী তাকে এমন স্বীকৃতি প্রদানের ভাবনাচিন্তাও নেই বলে তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) পেশ করা আবেদনে জবাব এসেছে।

মূলত , ভারতের রামেশ্বরম আর শ্রীলঙ্কার মান্নার দ্বীপের মাঝখানে ৪৮ কিমি দীর্ঘ চুনাপাথরের এই অগভীর চর পক প্রণালী থেকে মান্নার উপসাগরকে পৃথক করেছে। এই প্রবাল খাড়ি সম্পর্কে অনেকের বিশ্বাস, রামায়ণের রামের বানর সেনারা রাবণের লঙ্কায় পৌঁছতে এটি নির্মাণ করেছিল। নিজস্ব উদ্যোগে রামসেতুকে জাতীয় সৌধের মর্যাদা দিতে সময় বেঁধে দেওয়ার আবেদন করেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। এ নিয়ে কেন্দ্রকে গত বছর ২৯ আগস্ট নোটিসও দেয় সুপ্রিম কোর্ট। যদিও আরটিআইয়ের আবেদনের জবাবে জাতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের মনুমেন্ট বিভাগ বলেছে, রামসেতুর জাতীয় গুরুত্ববাহী সৌধ বা মিনারের স্বীকৃতি নেই এবং এএসআইয়ের নয়াদিল্লির সদর দপ্তরের কাছে এমন কোনও প্রস্তাবও বিবেচনাধীন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *