শুরু হয়ে গেল শিলিগুড়িতে বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূল সমর্থকদের প্রচার
শিলিগুড়ি : শিলিগুড়িতে শুরু হয়ে গেল বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেস সমর্থকদের সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কাজ। মূলত এদিন থেকেই পুরো দমে শুরু হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কাজ। বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি। তাই প্রচারের ব্যাপারটা নিয়ে আর তারা দেরি করতে চান না বলেও এদিন জানান তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এবার মরিয়া হয়ে উঠেছেন তারা, নির্বাচনের বাকি আর তিন সপ্তাহ, এরমধ্যে পুরোদস্তুর কাজ করতে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থকেরাও ।এদিকে বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেস সমর্থকদের সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের উদ্বুদ্ধ করার কাজও শুরু হয়ে গেল রীতিমতো। যেভাবেই হোক বিজেপিকে হারাতে হবে এটাই আমাদের একমাত্র কাজ বলেও এদিন জানালেন তৃণমূল কংগ্রেস সমর্থকেরা।


