ডেকোরেটার্স অ্যাসোসিয়েশন অফ নর্থ বেঙ্গল-এর দার্জিলিং জেলা শাখার উদ্যোগে আয়োজিত দশম বর্ষ দার্জিলিং জেলা সম্মেলনে অংশগ্রহন করলেন মেয়র গৌতম দেব
নিজস্ব সংবাদ দাতা : দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের হয়ে এবার লড়াই করছেন মেয়র গৌতম দেব। এরমধ্য ডেকোরেটার্স অ্যাসোসিয়েশন অফ নর্থ বেঙ্গল-এর দার্জিলিং জেলা শাখার উদ্যোগে আয়োজিত দশম বর্ষ দার্জিলিং জেলা সম্মেলনে অংশগ্রহনও করলেন তিনি। এদিন তিনি জানান আমার অনেক কাজ আছে, বলতে পারা যায় অনেক কাজ পড়ে আছে। এখন অনেক দায়িত্ব আছে সেগুলো আমাকে পালন করতে হবে, হাতে একেবারেই সময় নেই। কর্মীদের চাঙ্গা করতে হবে, যাতে সামনের দিকে এগিয়ে চলা যায়। মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে শিলিগুড়ির এই আসনটি আমাকে জিততে হবে। তৃণমূলই নির্বাচনে জয়লাভ করবে, আগামী দিন সরকারের প্রতিনিধি থাকবে তৃণমূলই। এটা হলফ করে বলতে পারা যায়।গৌতম দেব এদিন আরো জানান মুখ্যমন্ত্রী যেভাবে আস্থা এবং বিশ্বাস রেখেছেন আমার উপর আমি সেই আস্থা এবং বিশ্বাসের মর্যাদা রাখব। মানুষের ভোটেই জিতে আমি ক্ষমতায় আসতে চলেছি, এই ব্যাপারে প্রচন্ড আত্মবিশ্বাস আমার আছে। মেয়র এদিন এও জানান বিজেপি এই ২০২৬-এ শূন্য হাতেই ফিরবে, আমি এটাও আজ বলে দিলাম।


