আশঙ্কার মেঘ কাটিয়ে এ রাজ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে , অবশেষে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করল বিপিসিএল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের দামামা। বিশ্বজুড়ে চলছে চরম জ্বালানি সংকটও। অবশেষে তার আঁচও এসে পড়েছে জনজীবনের উপর। এক ধাক্কায় অনেকটা বেড়েছে এমনকি গ্যাসের দাম। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কালোবাজারি। প্যানিক বুকিং রুখতে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে সরকার। এলপিজি সিলিন্ডারে চেপেছে কড়া শর্ত। যখন সাধারণ মানুষ দিশেহারা, ঠিক তখনই আশার আলো দেখালো বিপিসিএল। অবশেষে আজ মঙ্গলবার আশঙ্কার মেঘ সরিয়ে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)। সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যে জ্বালানি তেলের জোগান সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত হয়ে বাড়তি তেল বা গ্যাস মজুত করার কোনও প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *