আগে রাস্তা পরে ভোট , রাস্তা নেই, ভোট নেই” এমন স্লোগান লিখে ভোট বয়কট দাবি তুলল গাজোল ব্লকের গ্রামবাসীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

মালদা: আগে রাস্তা পরে ভোট , রাস্তা নেই, ভোট নেই” এমন স্লোগান লিখে ভোট বয়কট দাবি তুলল গ্রামবাসীরা। জানা গেছে মালদা জেলার গাজোল বিধানসভার ২৬১ নম্বর বুথের ভোটাররা রাস্তার দাবিতে ভোট বয়কট করার ডাক দিয়েছে । আরো জানা গিয়েছে ,ওই গাজোল ব্লকের অন্তর্গত রানীগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েত। তাঁর কিছুটা ভিতরে রয়েছে নিমতলা সহ বিভিন্ন গ্রাম। সেখানে মূলত কয়েক হাজার মানুষের বসবাস। নিমতলা বুথের কয়েকটি রাস্তা মিলে প্রায় ৫ কিলো মিটার রাস্তা কাঁচা।

ওই পথ ধরে প্রতিদিন ৫ হাজার মানুষ যাতায়াত করে। বর্ষায় আরোও ভোগান্তি বাড়ে। তখন সব থেকে অসুবিধা হয় স্কুলের পড়ুয়া এবং কৃষকদের। এর আগে গ্রাম পঞ্চায়েত , বিডিও, জেলার বিধায়ককে জানিয়ে কোনো কাজ হয়নি। শুধু স্থানীয় রাজ্য সড়ক এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। রাস্তার জন্যে পথ অবরোধ করতে গিয়ে কেস খায় গ্রামবাসীরা। তবুও গ্রামে রাস্তা হয়নি। এবার ভোট বয়কট দাবি তুলে সোচ্চার হন তাঁরা ।

গ্রামবাসীরা বলেন, এবার আমাদের রাস্তা চাই, না হলে ভোট নেই। বিজেপি জানিয়েছেন, ওটা তৃণমূলের গ্রাম পঞ্চায়েত। কাজের ব্যর্থতা দায় রাজ্য সরকারের। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপির বিধায়ক কাজ করেনি, তাই দায়টা তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *