নিয়োগ হয়েছিল বিপর্যয়ে মোকাবিলার ট্রেনিং না দিয়েই! আর জি কর কাণ্ডে বিস্ফোরক সত্য সামনে অন্য ধৃত লিফটম্যানরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মাত্র এক মাস আগে নিয়োগ করা হয়েছিল। কোনও বিপর্যয় হলে কীভাবে তার মোকাবিলা করতে হবে, তার জন্য কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি আর জি করের লিফট ম্যানদের। সম্প্রতি আর জি করে লিফট আর দেওয়ালে পিষে গিয়ে নাগেরবাজারের অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় ধৃত তিন লিফটম‌্যানকে জেরা করে এই গুরুত্বপূর্ণ তথ‌্য জেনেছেন লালবাজারের গোয়েন্দারা।

পুলিশের সূত্র জানিয়েছে, আর জি করে পিডব্লুডির একটি সংস্থাকে লিফট দেখভালের বরাত দেয়। অন‌্য একটি সংস্থাকে বরাত দেওয়া হয় লিফটম‌্যানের কাজের জন‌্য। লিফটম‌্যানদের জন‌্য যে সংস্থাটি আগে ছিল, গত ফেব্রুয়ারিতে তার মেয়াদ শেষ হয়। ফেব্রুয়ারির মাঝামাঝির সময় থেকে একটি নতুন সংস্থাকে বরাত দেয় পিডব্লুডি। ওই সংস্থাটির লিফটম‌্যানদের নতুনভাবে নিয়োগ করা হয়।নতুন লিফটম‌্যানদের এক সুপারভাইজারও রয়েছেন, যিনি রাতে বাড়ি চলে যান। ধৃত লিফটম‌্যানরা জেরার মুখে পুলিশকে জানিয়েছেন, যেহেতু রাতে সুপারভাইজার থাকতেন না, তাই তাঁদের প্রায় কেউই নাইট ডিউটির সময় লিফটে থাকতেন না। তাঁদের কেউ ঘুমোন, কেউ বা গান শোনেন, কেউ বা ব‌্যস্ত থাকেন আড্ডায়। সেই কারণে ঘটনার দিনও লিফটের ধারেকাছে কোনও লিফটম‌্যান ছিলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *