বাগডোগরাতে সপরিবারে ভোট দিলেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : সপরিবারে ভোট দিলেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ। বাগডোগরাতে নিজের পরিবারের সকলের সাথে এদিন ভোট দিলেন পাপিয়া ঘোষ। তিনি জানান এটা হচ্ছে সবচাইতে বড় গণতন্ত্রের মহোৎসব। আর এই উৎসবের মধ্যে লড়াই করে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তিনি আরো জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ছোট কথাগুলো ভালোভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। তিনি যে মানুষের সাথে এবং মানুষের পাশে থাকেন এটা ভালোভাবেই সবাই বুঝতে পেরেছে এবং মানুষও বুঝতে পেরেছে। এসব চাইতে বড় উদাহরণ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৪ টি প্রকল্প । যেটার মধ্য সবকটাই গোটা বিশ্বের বাজারে বন্দিত। সারা পৃথিবীর লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন। মানুষের সাথে এবং মানুষের পাশে আমাদের মুখ্যমন্ত্রী আছেন এবং আমরা তারই অনুগামী। তাই এই বিশ্বের বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে আজকে ভোট দিয়ে ভালো লাগলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেরা সৈনিক হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *