আর জি কাণ্ডে এক নতুন মোড়! সাজাপ্রাপ্ত সঞ্জয়কে ফের সিবিআই জেরার অনুমতি দিলো কলকাতা হাই কোর্ট
বেস্ট কলকাতা নিউজ : আর জি কর মামলায় নয়া মোড়। সিবিআই চাইলে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে নতুন করে জেরা করতে পারে। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেয়। তাঁর পর্যবেক্ষণ, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছুই জানে বলে মনে হয়। তাই তাকে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য সমস্ত আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করুক সিবিআই। একদিকে আর জি করের নির্যাতিতার মা এই বিধানসভা নির্বাচনে লড়ছেন বিজেপির প্রার্থী হয়ে, অন্যদিকে তাঁর মেয়ের মামলায় নতুন করে সিবিআইকে জিজ্ঞাসাবাদ নিয়ে হাই কোর্টের নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আর জি কর হাসপাতালের পিজিটি তরুণীকে ধর্ষণের পর খুনের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল বাংলায়। এমনকি সরকারি হাসপাতালের নিরাপত্তার বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন ডাক্তাররা । এমনকি বদলি হতে হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকেও। আর জি কর কাণ্ডের জেরে বছরভর রাজ্যে প্রতিবাদের পরিবেশ জারি ছিল। যদিও ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত হিসেবে সঞ্জয় রাই নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে সিবিআই তদন্তের পর সেই সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হয় তার।

