উদ্ধার হল জোড়া মৃতদেহ, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চাকদহে
(**) জেলা সংবাদ ৪ (২)
বেস্ট কলকাতা নিউজ : চাকদহে উদ্ধার হল জোড়া দেহ! মদনপুর এলাকায় কলেজছাত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তরুণীকে তড়িঘড়ি কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক অনুমান, ওই ছাত্রী আত্মঘাতী হয়েছেন। ময়নাদন্তের রিপোর্ট আসার পরই মৃত্য়ুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়ছেন তদন্তকারীরা। আবার অন্যদিকে, চাকদহ থানার অর্ন্তগত ১২ নম্বর জাতীয় সড়কের ধারে উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলায় ফাঁস দেওয়া দেহ। দেহের পায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনা দু’টির তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মদনপুরের মৃত কলেজ ছাত্রীর নাম বৃষ্টি বারুই। বয়স ১৯। তরুণী চাকদহ থানার মদনপুরের আলাইপুর তেঁতুলতলা এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে খাওয়া-দাওয়ার পর নিজের ঘরে ঘুমাতে চলে যান বৃষ্টি। এ দিন সকালে অনেকক্ষণ তাঁকে ঘর থেকে বেরতে দেখেননি পরিবারের সদস্যরা। পরে ডাকাডাকির করলেও সাড়া মেলেনি।
পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তাঁরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, কলেজ পড়ুয়া শাড়ির ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কী করে মৃত্যু? তরুণী আত্মঘাতী হয়ে থাকলে তিনি কেন চরম সিদ্ধান্ত নিলেন? তা নিয়ে তৈরী হয় চরম ধোঁয়াশা। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

