ঐতিহাসিক মুহূর্তর সাক্ষী থাকলো সারা বিশ্ব, ঘোষণা করা হল ভারত–ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তির সম্পন্ন হওয়ার কথা
নিজস্ব সংবাদদাতা : এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারত ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক সম্পর্ক। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে যৌথভাবে ঘোষণা করা হল ঐতিহাসিক ভারত–ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার কথা।
এই চুক্তির মাধ্যমে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানানো হয়েছে। দুই পক্ষের মতে, এই সমঝোতা ভবিষ্যতে যুবসমাজের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।
চুক্তির মূল লক্ষ্যগুলির মধ্যে রয়েছে—

অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা,
যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি,
ব্যবসায়িক বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ বৃদ্ধি,
উভয় পক্ষের সমৃদ্ধি নিশ্চিত করা,
এবং বিশ্বব্যাপী শক্তিশালী ও স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল গড়ে তোলা।
এদিকে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে আন্তর্জাতিক ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন কূটনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় কমিশনের তরফেও এই চুক্তিকে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতীক বলে উল্লেখ করা হয়েছে।

