ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ মালদার একাধিক এলাকার বাসীন্দাদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

মালদা : – ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বেঞ্চ ফেলে পথ অবরোধ চললো মালদার বিভিন্ন জায়গায়। জানা গেছে এদিন সকাল থেকেই অবরোধ করে বিক্ষোভ দেখান মালদার রতুয়া-১নং ব্লকের বাহাড়াল, ইংলিশ বাজারের সাতটারি, মোথাবাড়ি বাবলা, কাশিমবাজার সহ মালদার একাধিক এলাকার বাসীন্দারা।

এদিন বিক্ষোভকারীরা জাতীয় সড়কে ফ্লেক্স নিয়ে সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। এমনকি মালদার মোথাবাড়িতে বিধানসভার কংগ্রেস প্রার্থী তিনি নিজেও এদিন অবরোধকারীদের সাথে বসে পড়েন । এ ছাড়াও এদিন বিভিন্ন জায়গায় সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ চলে দীর্ঘক্ষণ ধরে। সব জায়গাতেই বিশাল পুলিশ ফোর্স মোতায়েন করা হয় । অবরোধকারীদের অভিযোগ দীর্ঘদিন ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও হঠাৎ করে তাঁদের নাম বাদ পড়েছে। পাশাপাশি তাঁদের আরও দাবি, এ নিয়ে বিএলওরা বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে ব্লক আধিকারিক কোনও কথা বলতে চাননি। এতে তাদের ক্ষোভ আরও বাড়ে।অবরোধের জেরে এলাকায় এদিন যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও এদিন তারা চরম ব্যর্থ হয়। এমনকি এদিন বিক্ষোভকারীরাও অনড় থাকেন নিজেদের আন্দোলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *