শিলিগুড়ি মেয়রের পথ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করলেন গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি: শিলিগুড়ি মেয়রের পথ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করলেন গৌতম দেব। এমনকি ঘরোয়াভাবে তিনি ইতিমধ্যেই আলোচনাও করেছেন এ নিয়ে। এবং তিনি বলেন বিষয়টি আমি দলকে জানাবো। এবার দল যেটা বলবে তাই করব। মূলত সদ্য বিধানসভা ভোটে শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব বিপুল ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী শংকর ঘোষের কাছে হেরে যান। জানা গিয়েছে এই হার মানসিকভাবে হয়তো তিনি মেনে নিতে পারেননি। যে কারণে তাকে অনেকটা বিধ্বস্ত লাগছে। এমনকি মানসিকভাবেও ভালো নেই গৌতম দেব। অনেকটা ঋণের বোঝা রয়েছে তার ঘাড়ে। এমনকি নিজের বাড়ি ভাড়া দেওয়ার কথাও নাকি তিনি ভাবছেন। এদিকে বাড়িতে পোষ্য কুকুর নিয়েও তিনি চিন্তা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *