একটু গরম পড়তেই বিক্রি বাড়লো ডাবের, ডাব মিলছে শিলিগুড়ির সব বাজারেই
শিলিগুড়ি : গরম পড়তেই বিক্রি বেড়েছে ডাবের। বর্তমানে মূলত শিলিগুড়ির সব বাজারে দেখা পাওয়া যাচ্ছে ডাবের। তবে দামের একটা হের্ ফের আছে, কোথাও ষাট টাকা জোড়া কোথাও ৮০টাকা জোড়া। সামনে জামাইষষ্ঠী , বিক্রেতারা জানান ডাবের চাহিদা মূলত এই সময় সবথেকে বেশি থাকে। মূলত জৈষ্ঠ মাস এবং ভাদ্র মাসে ডাবের চাহিদা সবচাইতে বেশি থাকে, বলেও জানান তারা। বিক্রেতারা এও জানান সাধারণত দিনের বেলা মানে সকালের দিকেই বেশি ডাব বিক্রি হয়। তবে বিকালের দিকে সেভাবে তেমন কোনো রকম সাড়া পাওয়া যায় না।


