শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে এসে ঝড় তুললেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি: শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে এসে ঝড় তুললেন মেয়র গৌতম দেব। এদিন শিলিগুড়ির দু’নম্বর ওয়ার্ডে প্রচারে এসে মেয়র জানান আমি কথা দিয়ে কথা রাখতে চেষ্টা করি। শহর শিলিগুড়িতে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, যার অনেকটাই আমি সমাধান করতে পেরেছি। মেয়র এদিন আরো জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে এবং মানুষের কাছে থাকেন। আমরা তার আদর্শে চলি , আর তার মা মাটি মানুষ আমাদের কাছে একটা আলাদা সংকল্পের মতন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নের জন্য একের পর এক জনমুখী প্রকল্পের সূচনা করে গিয়েছেন। আমরা তার উদাহরণ মাত্র। আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসে মানুষের উন্নয়নের কাজ করে যাবেন, কারণ তিনি একমাত্র এমন মুখ্যমন্ত্রী যিনি সাধারণভাবেই চলতে ভালোবাসেন। আমরা শুধু তার সৈনিক মাত্র। এদিন মেয়রের সাথে প্রচার করতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য সদস্য এবং সমস্ত সৈনিক।


