তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, দলের হয়ে প্রচার করতে বেরিয়ে চপ ভাজলেন শ্রাবনী দত্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : বরাবরই তিনি সাধারণ থাকতে ভালোবাসেন। ২০ ১৫ সাল থেকে তিনি সাধারণভাবে কাউন্সিলর এবং ঘরের দায়িত্ব পালন করছেন। এবারে তিনি দেখালেন কেন তিনি সবার চাইতে আলাদা। তার নাম যে শ্রাবণী দত্ত সব কিছু করতে পারেন। জানালেন এইভাবেই ভালো লাগে। আমি পছন্দ করি এইভাবে থাকতে, বাজারে বেরিয়ে তিনি নিজে নিজে চপ ভাজলেন। সবাইকে খাওয়ালেন। এদিন তিনি জানান আজ একটু অন্যরকম হতে চেষ্টা করলাম। আমার ভালো লাগে এভাবে মানুষের কাছে থাকতে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে মানুষের কাছে চলে যান। তিনি নিজেই পছন্দ করেন মানুষের কাছে এবং মানুষের সাথে থাকতে। আমি আমার মুখ্যমন্ত্রীকে আদর্শ হিসেবে মেনে চলি। আর সেটাই আমার সব থেকে বড় আনন্দের বিষয়। শ্রাবণী দত্ত এদিন আরো জানান এই সময় এইভাবে না থাকলে মানুষের সাথে থাকা হয় না। তাই আজকে একটু অন্যভাবে নিজেকে তৈরি করলাম, বললেন শ্রাবণী দত্ত, তিনি এও জানান এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জিতবে, তবে সেটা শুধু সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *