শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ীতে তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মার সমর্থনে প্রচারে এলেন পাপিয়া ঘোষ
শিলিগুড়ি : শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ীতে তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মার সমর্থনে নির্বাচনী প্রচারে এলেন পাপিয়া ঘোষ। অভিজ্ঞ পাপিয়া ঘোষ এবারে বিধানসভা নির্বাচনে দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের মোড় অনেকটাই ঘুরিয়ে দিতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। মূলত তিনি একার হাতে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, এবং শিলিগুড়ি মহাকুমা পরিষদ এনে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। প্রচারে বিমুখ এই নেত্রীকে এমনকি ভালোবাসেন ডান বাম সকলেই।


