মাদক কারবারির বেআইনি বাণিজ্যিক কমপ্লেক্স ভেঙে দিল অনন্তনাগ জেলা পুলিশ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। ওয়াঘামা এলাকায় এক মাদক কারবারির মালিকানাধীন প্রায় ১ কোটি টাকার বেআইনি ১৫টি দোকানসম্বলিত বাণিজ্যিক কমপ্লেক্স ভেঙে ফেলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে গড়ে ওঠা এই কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরেই নজরে ছিল। আইনানুগ প্রক্রিয়া মেনে শেষ পর্যন্ত তা ভেঙে দেওয়া হয়। এই অভিযানের মাধ্যমে মাদকচক্রের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *