মেয়র হয়েই কাজ চালাবেন গৌতম দেব, শিলিগুড়ি পুরসভা নিয়ে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক শঙ্কর ঘোষ
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরসভা নিয়ে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। এদিন তিনি জানান , পুর বোর্ড যাদের, তারাই দায়িত্বে থাকবেন ।মেয়র হিসেবে গৌতম দেবই নির্ধারিত সময় পর্যন্ত পুরসভা পরিচালনা করবেন। শংকর ঘোষ এদিন এও বলেন, ভোটের সময় নানা রাজনৈতিক বক্তব্য ও মতবিরোধ থাকতেই পারে, কিন্তু এখন সেগুলো অতীত। শহরের স্বার্থে উন্নয়নই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। সেই কারণেই পুর বোর্ড পরিচালনায় কোনো ধরনের বাধা নয়, বরং পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। তিনি এদিন আরও জানান, মাঝপথে বোর্ড ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। গণতান্ত্রিক নিয়ম মেনেই নির্বাচিত প্রতিনিধিরাই তাদের দায়িত্ব পালন করবেন। শিলিগুড়ির উন্নয়নের স্বার্থে মেয়র গৌতম দেবের পাশে থেকে সব ধরনের সহায়তা করবে বিজেপি—এমনই বার্তা দিলেন শংকর ঘোষ।


