পরিবেশবান্ধব জ্বালানিতে বিশেষ জোর, এলপিজি জোগান স্বাভাবিক রাখতে কড়া হল প্রশাসন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশের আমজনতার হেঁশেলে পরিবেশবান্ধব জ্বালানি পৌঁছে দিতে কোমর বেঁধে নামল কেন্দ্র। দূষণহীন রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক একাধিক বড় পদক্ষেপ গ্রহণ করেছে। লক্ষ্য একটাই— সাধারণ মানুষের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করা। একই সঙ্গে ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে নজরদারি আরও কড়া করা হচ্ছে।

সম্প্রতি দেখা গিয়েছে, বাজারে গ্যাসের জোগান নিয়ে সাধারণ মানুষের মনে বেশ কিছু উদ্বেগ তৈরি হয়েছিল। সেই দুশ্চিন্তা কাটাতে প্রযুক্তির ওপরেই সবচেয়ে বেশি ভরসা রাখছে প্রশাসন। সরকারি নজরদারির আওতায় আনা হয়েছে গ্যাস বিতরণের পুরো নেটওয়ার্ককে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রান্নার গ্যাসের কোনওরকম কালোবাজারি বা বেআইনি মজুত বরদাস্ত করা হবে না। এই অসাধু কারবার রুখতে ইতিমধ্য়েই দেশজুড়ে বড়সড় তল্লাশি অভিযান শুরু হয়েছে। অনিয়ম দেখলেই নেওয়া হচ্ছে কঠোর আইনি ব্যবস্থা। এই কড়াকড়ির ফলে মধ্যবিত্তের নাগালে জ্বালানি পৌঁছনো অনেক সহজ ও দায়িত্বশীল হয়েছে।

সরকারের এই প্রচেষ্টায় আমজনতার মধ্যেও ইতিবাচক মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। আগে গ্যাস সিলিন্ডার পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা ও উদ্বেগ কাজ করত, এখন সেই ছবিটা বদলেছে। সরবরাহের গতি বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের ওপর সাধারণ গ্রাহকদের আস্থা ক্রমশ বাড়ছে। তবে কেবল সিলিন্ডার নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখে পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস বা পিএনজি (PNG) পরিকাঠামো উন্নয়নের কাজও দ্রুত গতিতে চালানো হচ্ছে। পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার এই প্রকল্প দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট মেটাতে বড় হাতিয়ার হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *